গ্রামের বাড়ি আসার পথে লা‘শ হলেন বাবা-ছেলে

মোহাম্মদ সাইফুল ইসলাম ছেলে আর স্ত্রী‘কে নিয়ে ভাড়া বাসায় চট্টগ্রাম নগরীর পূর্ব শহিদনগর বায়েজিদ ৩ নং ওয়ার্ড এলাকায় থাকতেন। গ্রামের প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে তিনজনই লোহাগাড়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বেরিয়ে ছিলেন।

ঠিকই, গ্রামের বাড়ি আসলেন। তবে, মাঝপথে এক মর্মা‘ন্তিক সড়ক দুর্ঘ‘টনায় লা‘শ হয়ে। নিকটা‘ত্মীয়দের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে তাদের গ্রামের পরিবেশ। এমন অকাল মৃ‘ত্যু‘তে নেমে আসে শোকের ছায়া।

রোববার বেলা বারোটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পাটানিপুল এলাকায় ম‘র্মা‘ন্তিক সড়ক দুর্ঘ‘টনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃ‘ত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালকের স্ত্রীও।

নিহতরা হলেন- উপজেলার পূর্ব লোহাগাড়া হাজীরপাড়ার বাসিন্দা আবদুল বারেকের ছেলে সাইফুল ইসলাম (৩৮), তার ছেলে মোহাম্মদ জাবেদ (১২)। গুরুতর আহত নারী হলেন সাইফুল ইসলামের স্ত্রী ডলি আকতার (২৮)। তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থাও আংশকাজন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর