ভাড়ায় পাওয়া যাবে স্যামসাংয়ের স্মার্টফোন

নগদ অর্থ খরচ করে ফোন কিনে তা দিয়ে শখ বা প্রয়োজন মেটানোর পরিবর্তে এখন থেকে ভাড়ায় পাওয়া যাবে স্মার্ট ফোন। দক্ষিণ কোরিয়ার মোবাইল কোম্পানী ‘স্যামসাং’ থেকে এই সুযোগটা পাবে গ্রাহকরা।

ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম জি নিউজ জানায়, নতুন স্কিম চালু করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্কিমের আওতায় এক মাস থেকে এক বছরের জন্য ভাড়া নেয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের স্মার্টফোনটি।

তবে এখনই বিশ্বের সব দেশে মোবাইল ভাড়া করার এই সুবিধা পাওয়া যাবেনা বলে তাদের সংবাদে বলা হয়। এখন কেবলমাত্র জার্মানিতে চালু করা হয়েছে এই সুবিধাটি। ধীরে ধীরে বিশ্বের অন্যসব দেশে এই সেবা চালু করা হবে।

তবে বাংলাদেশসহ এশিয়া অঞ্চলে স্যামসাং কবে নাগাদ এ সুবিধা চালু করবে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। এই স্কিমের আওতায় এক, তিন, ছয় অথবা এক বছর পর্যন্ত ভাড়া নেয়ার সুযোগ থাকছে। যা নিকটবর্তী যে কোন স্যামসাংয়ের আউটলেট থেকে নেয়া যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর