বাগেরহাটের রামপালে শাশুড়ির পর’কী’য়া প্রেমে বাঁধা হয়ে দাঁড়ানোর কারণে সাদিয়া আক্তার মান্নি (১৯) নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কু’পি’য়ে জ’খ’ম করার অভিযোগ ওঠেছে তার স্বামীর পরিবারের লোকজনের নামে।
মান্নির পরিবার জানায়, গত ৬ জানুয়ারি বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন গ্রামের আশিকুর রহমান সোহানের সঙ্গে বিয়ে হয় খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সাদিয়া আক্তার মান্নির। বিয়ের কয়েক মাস পরে মান্নি জানতে পারে তার শাশুড়ি প’রকী’য়া প্রেমে আসক্ত। এই ঘটনা স্বামী সোহানকে বলায় মান্নির উপর নেমে আসে অ’ক’থ্য নি’র্যা’তন।
মান্নি ৮ মাসের অন্তঃসত্ত্বা জানার পর এই নি’র্যা’ত’নের মাত্রা আরও বেড়ে যায়। এ ঘটনায় মান্নির পরিবার বাগেরহাট লিগ্যাল এইডে বিচার চেয়ে আবেদন করেন। সেখানে তার স্বামী আশিকুর রহমান সোহান স্ত্রীকে মেনে নেবে না বলে চলে যায়।
পরদিন সন্ধ্যায় আশিকুর রহমান সোহান তার কয়েকজন বন্ধুসহ বেড়াতে আসেন শ্বশুর বাড়িতে। সবাই অতিথি আপ্যায়ণে ব্যস্ত থাকার সুযোগে ঘরের বারান্দায় অন্তঃসত্ত্বা মান্নির মাথায় কু’পি’য়ে পালিয়ে যায় তারা। এরপর মান্নিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মান্নির মা সাকিরা বেগম জানান, সামান্য ঘটনা নিয়ে এ রকম আমার মেয়ের ওপর হা’ম’লা করবে তা কখনো বুঝতে পারিনি। মান্নির গর্ভে একটি সন্তান রয়েছে। আমার মেয়ের ওপর হা’মলা’র বিচার চাই।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র বলেন, আ’হ’ত গৃহবধূর পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এসজে