ভাস্কর্য ভাঙচুর: ৫ দিনের রিমান্ড শেষে আদালতে ২ মাদ্রাসা

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুই মাদ্রাসাছাত্র আবু বক্কর ও নাহিদের পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এই মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এসআই নিশিকান্ত সরকার রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আসামিদের আদালতে সোপর্দ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জাতির জনকের ভাস্কর্য ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত দুই মাদ্রাসাছাত্র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের খাস কামরায় নেওয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার এই মামলার অপর দুই আসামি মাদ্রাসা শিক্ষক আল-আমিন ও ইউসুফ একই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর