কাঁধে রাইফেল নিয়ে চলার দিন শেষ, পুলিশ পাবে পিস্তল

কাঁধে লম্বা রাইফেল নিয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের দিন শেষ হতে যাচ্ছে। নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ সদস্যদের সাথে থাকা বোঝা কমিয়ে দু’হাত মুক্ত রাখতে আধুনিক বিশ্বের মত দেয়া হবে ছোট পিস্তল।

এজন্য পুলিশের পোশাকের সাথে সংযোজন করা হচ্ছে ট্যাকটিক্যাল বেল্ট। ছয় চেম্বারের আধুনিক ওই বেল্টেই রাখা যাবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন এক্সপেন্ডেবেল ব্যাটন, পানির পটসহ প্রয়োজনীয় নানা জিনিস। যার ফলে বিপদে পড়া মানুষকে খুব দ্রুত তারা সহযোগীতা করতে পারবে। একইসাথে অপরাধীকে ঘায়েল করতেও সময় লাগবে না।

নতুন সংযোজিত এই বেল্টের শ্লোগান হল- ‘হ্যান্ডস ফ্রি পুলিশিং’ মানে হাত খালি রাখা। পুলিশের কাজে গতি আনা ও মনোবল বাড়াতে এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে প্রাথমিকভাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ সদস্যদের মাঝে ১০ হাজার ট্যাকটিক্যাল বেল্ট সরবরাহ করবে পুলিশ সদর দপ্তর। এরপর পর্যায়ক্রমে পুরো পুলিশ বাহিনীর সব সদস্যকে এই ট্যাকটিক্যাল বেল্ট দেয়া হবে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ পুলিশকে আধুনিকভাবে গড়ে তোলার অংশ হিসেবে নানা উদ্যোগ গ্রহণ করছেন। এরই অংশ হিসেবে তিনি পুলিশে ট্যাকটিক্যাল বেল্টের মতো আধুনিক সরঞ্জাম যুক্ত করতে যাচ্ছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর