দেশে একদিনে করোনায় মৃত্যু ৩২, শনাক্ত ১৩২৯

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫২ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯০ হাজার ৫৩৩ জন।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর