সিনহা হত্যায় শিপ্রা ও সিফাতের সংশ্লিষ্টতা মিলেনি তদন্তে

মেজর (অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার ঘটনায় তার দুই সহযোগি শিপ্রা দেবনাথ ও সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুই মাদক মামলার সত্যতা মিলেনি তদন্তে। এই দুই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে আদালতে।

আজ রোববার দুপুর ১২টার দিকে দুই মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার রামু ও টেকনাফ আদালতে এই প্রতিবেদন দাখিল করেছেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বার্তা বাজারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সিনহা হত্যার পরের দিন ১লা আগষ্ট শিপ্রা দেবনাথ ও সিফাত কে আসামী করে এই মামলা দুটি দায়ের করেছিলো পুলিশ। পরে ৯ আগষ্ট শিপ্রা দেবনাথ ও পরের দিন ১০ আগষ্ট সিফাতের জামিন মঞ্জুর করে আদালত।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর