বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসিচিব ও দেশবরেণ্য আলেম আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজার নামাজ আগামীকাল (সোমবার) সকাল ৯টায় রাজধানীর জাতীয় ঈদ্গাহ মাঠে অনুষ্ঠিত হবে।
আল্লামা কাসেমীর প্রেস সেক্রেটারি মুফতি মুনির আহমেদ এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
এর আগে আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিস্তাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের শীর্ষ এই আলেম।
বার্তাবাজার/এসজে