সিনহা হত্যা মামলা বাতিলে লিয়াকতের আবেদন খারিজ

সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা বাতিলে বরখাস্ত এসআই লিয়াকতের আবেদন খারিজ করেছে আদালত।

আজ রবিবার সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে এই রায় দেয় আদালত।

এদিকে তামান্না ফারাহ’র আদালতে মামলার ৪ মাস পর অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করা হয়। আর হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস।

মামলায় ১৫ আসামির মধ্যে ১৪ জনই কারাগারে আছেন, একজন পলাতক।

গত ৩১শে জুলাই কক্সবাজারের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর