৫ রান তুলতে শ্রীলঙ্কার শেষ ৪ উইকেট

নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা-আফগানিস্থান। বাংলাদেশ সময় কিবাল সাড়ে তিনটায় ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হয়েছে।প্রথমে টস ভাগ্যে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান নেতা গুলবাদিন নাইব।ফলে ব্যাটিং করছে শ্রীলঙ্কা।

আফগান নেতার ডাকে সাড়া দিয়ে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কার দুই ওপেনার।গড়েছেন ৯২ রানের জুটি।এরপর মোহাম্মদ নবী নামক এক ঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা।প্রথমে ৩০ রান করা করুনারত্নকে ফেরান নবী। সেখান থেকে ৫৪ রানের জুটি গড়ে শ্রীলঙ্কা। ১৪৪ থেকে ১৪৯ পর্যন্ত যেতে লঙ্কানদের শেষ ৪ উইকেট।নবী একাই শীকার করেন চার উইকেট। এরপর বল হাতে এসে ১টি উইকেট শিকার করেন হামিদ হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো ৫ উইকেট হারিয়ে ১৫২ রান।কুশল পেরেরা ৭০ এবং থিসারা পেরেরা ১ রান নিয়ে ব্যাটিং করছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর