ভ্যাকসিন হিরো সস্মান, স্বাস্থ্য সহকারীর অবদান এই শ্লোগানের ভিত্তিতে সাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখা গত ২৬ নভেম্বর থেকে কর্ম বিরতি পালন করে আসছে।
আজ দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের সকল দাবী মেনে নিয়ে কাজে ফিরিয়ে দেয়ার সুয়োগ সৃষ্টির দাবীতে এক বিক্ষোভ কর্মসুচী পালন করে ।
এসময় বক্তব্য রাখেন মো শহিদুল হক, রিপন চন্দ্র ঘোষ, খুজিস্তা সুলতানা, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, অদক্ষ কর্মী দিয়ে হাম-রুবেলা টিকাসহ বিভিন্ন টিকা প্রদান করে মা ও শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। অবিলম্বে তাদের সব দাবী মেনে নিয়ে কাজে ফিরিয়ে দেয়ার সুযোগ সৃষ্টি না করলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন ।
বার্তাবাজার/এ.আর