বগুড়ায় গত ২৪ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১৩

বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩জন করোনায় আক্রাক্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৩৫জন। তবে গত ২৪ ঘন্টায় করোনায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৩জনের মধ্যে সদরের ১২ এবং বাকি একজন শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে ।

রোববার দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, ১২ ডিসেম্বর জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১০৮টি নমুনায় ১২জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ২০৮জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৩৪০জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১৪জনেই অপরিবর্তিত রয়েছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৫৫জন অছে বলেও জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর