হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ওদেশ বরেণ্য আলেম আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (রোববার) দুপুর ১টার দিকে রাজধানীর গুলশানে অনস্থিত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে আল্লামা কাসেমীর প্রেস সচিব মুনির আহমেদ বলেন, আজ দুপুর সোয়া ১টার দিকে হুজুর মারা গেছেন। তবে এখনও সিদ্ধান্ত হয়নি কখন কোথায় তার জানাজা ও দাফন সে বিষয়ে।
এর আগে গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট অনুভব হওয়ায় দেশের শির্ষ এই আলেমকে ইউনাইটেড হাপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার তাকে আইসিইউতে নেওয়া হয়।
আল্লামা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান ছিলেন।
বার্তা বাজার/কে.কে/এসজে