বিগব্যাশে বল লুকিয়ে রান চুরি! (ভিডিওসহ)

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশে সিডনি থান্ডার বনাম মেলবোর্ন স্টারসের খেলায় বল লুকিয়ে রান চুরি করেছেন নিক লারকিন।
খেলাটিতে সিডনি থান্ডারকে ২২ রানে হারিয়েছে মেলবোর্ন স্টারস।

তবে আলোচনায় এখন মেলবোর্ন স্টারসের লারকিনের কাণ্ড।

ঘটনার ভিডিও টুইট করে হাসির ইমোজি দিয়েছে বিগব্যাশ লিগ কর্তৃপক্ষ লিখেছে, ‘বল লুকিয়ে রান নাও।’

ভিডিওতে দেখা গেছে, মেলবোর্নের ইনিংসের শেষ ওভারে বলটি করেন ড্যানিয়েল স্যামস আর স্ট্রাইকে ছিলেন লারকিন। স্যামসের ডেলিভারি স্লগ সুইপ করতে গিয়ে লারকিন ব্যাটে লাগাতে পারেননি।

কিন্তু বল উড়ে গেল কোথায়? লারকিনের ব্যাট ঘুরানোর পর পরই বল উধাও। তবে সেদিকে খেয়াল নেই লারকিনের। রানের জন্য ছুটলেন।

উইকেটরক্ষক ও বোলার স্যামসসহ ফিল্ডাররা বল খুঁজছেন। এরই মধ্যে ছুটতে থাকা লারকিন উইকেটের মাঝপথ পেরিয়ে যাওয়ার পর বলটা টুপ করে পড়ল তার প্যাড থেকে। অর্থাৎ বলটি লারকিনের জার্সির মধ্যে ঢুকেছিল।

বিষয়টি দেখে লারকিন হেসে দেন। হেসে দেন ফিল্ডাররাও। তবে দায়িত্ববোধ থেকে হাসেননি আম্পায়ার। বেরসিক আম্পায়ার রানটা বাতিল করে ‘ডেড বল’ ঘোষণা করেন।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর