গাজীপুরের উত্তর বিলাসপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ টার সময় উত্তর বিলাসপুরের জয়দেবপুর জংশন এর মধ্যবর্তী এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এই দূর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহামেদ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে মরদেহের কোন নাম পরিচয় জানা যায় নি।
বার্তাবাজার/পি