বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকায় হেলেনা আক্তার মুন্নি (১২) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দিনারেরপুল এলাকায় প্রতিবেশীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্নি দিনারেরপুল এলাকার হেলাল হাওলাদারের মেয়ে মৃত হেলেনা আক্তার এবং স্থানীয় দিনারেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মুন্নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মুন্নি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/কে.কে