টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রুবেল মিয়া (২৫) নামে এক ট্রাকচালক নিহত এবং আহত হয়েছে ৩ জন।

শনিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরবাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক রুবেল মিয়া ঢাকার ধামরাইয়ের ইন্দ্রারা নয়াচরা গ্রামের ইমরান আলীর ছেলে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান নিশ্চিত করে বলেন, শনিবার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরাঞ্চলগামী পোল্ট্রি ফিডবোঝাই ট্রাক ও ঢাকাগামী কয়লাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক ও হেলপারসহ চারজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালক রুবেল মারা যায়। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর