এসআইকে গা’লি দিয়ে ধ’রা ‘অতিরিক্ত জেলা প্রশাসক’

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশকে ফোন দিয়ে গা’লা’গা’ল করে ধ’রা খেলেন ইসতিয়াক মাহমুদ অভি নামে এক ভু’য়া ‘অতিরিক্ত জেলা প্রশাসক’। গতকাল শনিবার (১২ ডিসেম্বর) বাদুরতলা থেকে তাকে আ’টক করে পুলিশ।

‘অতিরিক্ত জেলা প্রশাসক’ এর নামে প্র’তা’রণা করা এই ব্যক্তি বগুড়ার সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি জেলার দুপচাচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের হাফিজার রহমানের ছেলে ইসতিয়াক মাহমুদ অভি (২৪)। বর্তমানে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় বসবাস করেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সদর থানা পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদুরতলা এলাকার তিব্বতের মোড় ও সোনা মিয়া মোড় এলাকায় অভি’যান চালায়। ভু’য়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী যুবক অভি এ সময় পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে সেখানে দেখে অ’শালী’ন ভাষায় কথা বলতে থাকেন। একপর্যায়ে নিজেকে বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বলে দাবি করেন। এমনকি পরিচয়পত্রও দেখান। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে একপর্যায়ে অভি স্বীকার করেন তিনি আসলে অতিরিক্ত জেলা প্রশাসক নন। তিনি প্রতা’রণার জন্য পরিচয়পত্র তৈরি করেছেন। এরপর পুলিশ তাকে আ’টক করে থানায় নিয়ে আসে।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয়দানকারী প্রতা’রক অভিকে আ’টক করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরু’দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর