আজ থেকে ডিপিএলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু

আজ থেকে ময়মনসিংহের ধোবাউড়ায় শুরু হতে যাচ্ছে ধোবাউড়া প্রিমিয়াম লীগ সিজন -২ এর আসর। কে হবে ধোবাউড়ায় ক্রিকেট অঙ্গনের সেরা তা প্রমাণের এটি একটি সেরা প্লাটফর্ম।

নিজেদের সবটুকু শক্তি দিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে ১১ টি দল। এরই মধ্যে শেষ হয়েছে সব আয়োজন ও প্রস্তুতি। এখন শুধু বল মাঠে গড়ানোর পালা।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় দুরন্ত হৃদয়ে গোয়াতলা- ঘোষগাও রাইডারস ম্যাচ দিয়ে ধোবাউড়া সরকারী বহুমুখী মডেল বিদ্যালয়ের মাঠে শুরু হতে যাচ্ছে ধোবাউড়া প্রিমিয়াম লীগের দ্বিতীয় আসর।

এবারের টুর্নামেন্ট টি টি২০ ফরমেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। এর আগে গত শুক্রবার (১১ ডিসেম্বর) ময়মনসিংহ-১ ধোবাউড়া- হালুয়াঘাটের আসনের সংসদ সদস্য জুয়েল আরেং অংশ নিতে যাওয়া ১১ দলের অধিনায়ক ও খেলোয়ার দের নিয়ে এ ডিপিএল সিজন- ২ আসরের উদ্বোধনী করেন। আগামী দুই মাসব্যাপী ধোবাউড়া উপজেলার দুই টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৫৫ টি ম্যাচ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর