কি যে শীত তা বলে বুঝাতে পারবো না। ভাত খেতে পারি না আর গরম কাপড় কিনবো কেমন? আমি শীতে কাপতে ছিলাম তাই দেখে একজন স্যার একটি কম্বল দিলো এখন শান্তিতে ঘুমাতে পারবো। এভাবে কথা বলছিলেন, লঞ্চ ঘাট এলাকায় ভবঘুরে চল্লিশ উর্দো রফিক মিয়া।
জেলার ভবঘুরে, অসহায়, ছিন্নমূল মানুষগুলোকে উঞ্চতা দিতে রাতে কম্বল হাতে পথে পথে ঘুরছে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। শনিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে শীত উপেক্ষা করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন পুলিশ সুপার।
শহরের লঞ্চঘাট এলাকায় শীতে কাপছিলো রাহিমা বেগম। ছলছল চোখে কম্বলের দিকে তাকিয়ে তিনি বলেন, আমাগো কি হাতে কম্বল পামু? আমাগোতো টাকা নাই? এরমধ্যে পুলিশ সুপারের কম্বল হাতে পেয়ে তার মুখে হাসি ফুটে।
তিনি আরও বলেন, শীতের মধ্যে স্যার যে আমাদের হাতে কম্বল দিয়েছে তাকে আল্লাহ ভালো রাখুন।
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, আমরা অল্প সংক্ষক মানুষের পাশে দাঁড়িয়েছি। এই শীতে অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।
জেলা পুলিশ সুত্রে জানাগেছে, জেলা পুলিশের পক্ষ থেকে চার’শ কম্বল বিতরণ করা হয়।
শীত উপেক্ষা করে কম্বল বিতরণ কালে অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান সহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি