স্ত্রী-শাশুড়িকে মারধর করে ওয়াজ করতে গেলেন হাকিমপুরী হুজুর!

স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে মারধর করার অভিযোগ ওঠেছে ঝিয়ানিদহের শৈলকূপা উপজেলার শেখপাড়ার এক মসজিদের খতিবের বিরুদ্ধে। শনিবার দুপুরে এই ঘটনার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মুফতির স্ত্রী। অভিযুক্ত ওই খতিবের নাম মুফতি মাহফুজুর রহমান ওরফে হাকিমপুরী।

কিছুক্ষণ পরেই থানা থেকে অভিযোগের বিষয়ে জানতে হাকিমপুরী হুজুরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ফরিদপুরের কামারখালীতে ওয়াজ মাহফিলে যাচ্ছেন।

তবে স্ত্রীর সাথে ঝগড়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, যেহেতু ওয়াজ নছিহত করি। তাই আমার সন্মানের দিকে একটু খেয়াল রাইখেন।

অভিযুক্ত মুফতি মাহফুজুর রহমান ওরফে হাকিমপুরী হুজুর শেখপাড়া বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। সে উপজেলার হাকিমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ও ইসলামী বিশাববিদ্যালয়ের আল-ফিকাহ এন্ড লিগাল স্ট্যাডিজ বিভাগের প্রাক্তন ছাত্র।

অভিযুক্ত মুফতি মাহফুজুর রহমানেরে স্ত্রী হাফেজা ফাতেমা তাসনিম ঐশি(২২), ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের মেয়ে। তিনি জানান, ৫ বছর আগে মুফতি মাহফুজুরের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রায়ই তার উপর শারীরিক নির্যাতন ও টাকা দাবি করে আসছে তার স্বামী।

গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাইরে থেকে এসে তার স্বামী তাকে মারধর করেন এবং তার বাবা মার কাছ থেকে টাকা আনতে বলেন। এ কথা তার পরিবারের কাছে জানালে বাবা আজিজুর রহমান ও মা নাসরিন আক্তার মেয়েকে দেখতে আসলে তাদের ওপরও শারীরিক নির্যাতন চালান মাওলানা মাহফুজুর রহমান। এ ঘটনায় তিনি শনিবার দুপুরে শৈলকুপা থানায় একটি অভিযোগ করেছেন।

এ ঘটনায় মাওলানা মাহফুজুর রহমান হাকিমপুরী জানান, তার স্ত্রীর সাথে বৃহস্পতিবার কলহ হলেও তাকে তিনি অতটা মারেননি। একটু ধাক্কা ধাক্কি হয়েছিল। শুক্রবার তিনি কামারখালিতে ওয়াজ করতে গিয়েছিলেন। শনিবার ফিরে স্থানীয়দের সাথে নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে তিনি একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র-ডিবিসি নিউজ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর