বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র প্রায় চুড়ান্ত হয়ে গিয়েছে। র্যাবের ডিজি সাক্ষর করলে যেকোনো সময় তা আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার বিকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি জানান, অভিযোগপত্র প্রস্তুতের কাজ শেষ। যদি রোববার র্যাব মহাপরিচালক অভিযোগপত্রে স্বাক্ষর করেন তাহলে ওইদিনই জমা দেওয়া যাবে। কিন্তু স্বাক্ষরের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না। তবে আমরা যেকোনো সময় অভিযোগপত্র আদালতে জমা দিব।
তবে এই মামলার ১৪ আসামির মধ্যে মোট কতজনকে অভিযুক্ত করা হচ্ছে তা র্যাব ডিজিরে সাক্ষরের আগে বলা যাচ্ছেনা বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় চার মাসের বেশি সময় ধরে চলা তদন্ত শেষে আলোচিত মামলাটির অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছে র্যাব। কক্সবাজার আদালতে অভিযোগপত্রটি দাখিল করার কথা রয়েছে।
বার্তাবাজার/এসজে