নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা-আফগানিস্থান। বাংলাদেশ সময় কিবাল সাড়ে তিনটায় ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হয়েছে।প্রথমে টস ভাগ্যে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান নেতা গুলবাদিন নাইব।ফলে ব্যাটিং করছে শ্রীলঙ্কা।নাইবের ফিল্ডিংয়ের সিদ্ধন্ত যে, ভুল ছিলো শুরুতে-ই প্রমানিত।
আফগান নেতার ডাকে সাড়া দিয়ে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কার দুই ওপেনার।ইতিমধ্যে গড়েছেন ৮০ রানের জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৮০ রান।দিমুথ করুনারত্নে ২৫ এবং কুশল পেরেরা ৩৯ রান নিয়ে ব্যাটিং করছেন।