রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আব্দুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্পের সামনে থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ১২ ডিসেম্বর রাতে উত্তরা পূর্বথানার এসআই মো. জিল্লুর ও এএসআই মোতালেব সঙ্গীয় ফোর্সসহ আব্দুল্লাহপুর খন্দকার সিএনজি পাম্প এলাকায় চেকপোষ্ট পরিচালনাকালে মো: বশির (৩০) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন আটক করে। পরে তল্লাশি চালিয়ে মো. বশিরের কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উত্তরা পূর্ব থানার ওসি নুরে আলম বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের উর্ধ্বে কেউ নয়। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। একে একে মাদক মুক্ত সুন্দর উত্তরা পূর্ব থানা এলাকা উপহার দিতে পারবো। এ বিষয়ে উত্তরা পূর্বথানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এসজে