ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা এলাকায় উচ্ছেদের নোটিশ না দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থরা।
শনিবার বিকালে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রেলের জন্য জমি অধিগ্রহনের জন্য তাদের কোন নোটিশ না দিয়ে হঠাৎ করেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ফলে ১৫ থেকে ২০টি কাঁচা-পাকা স্থাপনা, ঘর বাড়ি ভেঙ্গে ফেলা হয়। এসময় মানববন্ধন থেকে বক্তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে তাদের ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে দাবী জানান।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুরে রেল লাইন সম্প্রসারনের কাজের জন্য জমি অধিগ্রহনের কথা বলে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বার্তাবাজার/এসজে