সহকারী জজ পদে উত্তীর্ণ ইবির ছয় শিক্ষার্থী

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা (বিজেএস) ২০১৯ এ সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছয় শিক্ষার্থী। সহকারী জজ পদে উত্তীর্ণ এ ছয়জনই আইন বিভাগের শিক্ষার্থী।

শনিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন এর পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায় এবং বিভাগের সিনিয়র শিক্ষকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ছয় শিক্ষার্থী হলেন, আরিফা আক্তার (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) যিনি মেধাক্রম-৮ম হয়েছেন, মেহেদী হাসান (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) মেধাক্রম-২৯, অর্পিতা আক্তার (২০১১-১২ শিক্ষাবর্ষ) মেধাক্রম-৩১, সাদ্দাম হোসাইন (২০১০-১১ শিক্ষাবর্ষ) মেধাক্রম-৫৮, লাবনী রাজনী (২০১২-১৩ শিক্ষাবর্ষ) মেধাক্রম-৬৫, আয়েশা সিদ্দীকা (২০১১-১২ শিক্ষাবর্ষ) মেধাক্রম-৯৬।

এদিকে কোনাে প্রার্থী অসত্য তথ্য প্রদান বা তথ্য গােপন করলে বা তার যােগ্যতার ঘাটতি থাকলে বা আবেদনপত্রে অন্য কোনাে গরমিল পরিলক্ষিত হলে তার মনােনয়ন বাতিল বলে গণ্য হবে। এছাড়া, প্রকাশিত ফলাফলে কোনাে ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশােধনের ক্ষমতা সংরক্ষণ করে ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা (বিজেএস)-২০১৯ এ সহকারী জজ পদে সারাদেশ থেকে ১০০ জন শিক্ষার্থী উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর