বগুড়ায় ভুয়া ডিসি আটক

বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক সেজে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখানোর অভিযোগে ইসতিয়াক মাহমুদ অভি (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বেলা পৌণে ১২টার দিকে শহরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র এবং কয়েকটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতার অভি জেলার দুপচাঁচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তবে সে শহরের সুলতানগঞ্জ পাড়ায় বসবাস করে।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সকাল সাড়ে ১১টার দিকে তাদের কাছে খবর আসে যে বাদুড়তলা তিব্বতের মোড় সংলগ্ন এলাকায় এক যুবক নিজেকে বগুড়ার এডিসি পরিচয় দিয়ে প্রতারণা করছে।

তিনি বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে সেখানে গেলে ওই যুবক আমাদেরকেও নিজেকে এডিসি বলে দাবি করে এবং একটি ভিজিটিং কার্ড দেখান। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে প্রতারণার কথা স্বীকার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর