বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ চুরির সাথে জড়িত মোঃ নজরুল ইসলাম কুদ্দুস (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। সে উপজেলার ২নং সদর ইউনিয়নের কদমা পূর্ব পাড়া গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।
জানা যায়, গত ১১ই ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় কদমা উত্তর পাড়া গ্রামের মোঃ ইউনুস আলী তার বাড়ির বারান্দায় বাঁধা গরু দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করে, পরবর্তীতে গ্রামের কয়েকজন জানায় তার গরুটি কদমা পূর্বপাড়ার মোঃ আলম ও মোঃ লিটন এবং মোঃ কুদ্দুস কে নিয়ে যেতে দেখেছে।
পরে বিষয়টি তারা পুলিশকে জানালে নন্দীগ্রাম থানার এসআই রুবেল মিয়া ফোর্স নিয়ে একই ইউনিয়নের হাঁটলাম ধামপাড়া গ্রামে চুরি যাওয়া গরু উদ্ধারসহ গরুচোর কুদ্দুস কে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় আলম ও লিটন পালিয়ে যায়।
গরুর মালিক মোঃ ইউনুছ আলী জানান, ঘটনার দিন আমার স্ত্রী ও মা দুজনেই আমার খালার বাড়িতে অসুস্থ খালাকে দেখতে গিয়েছিল এবং আমি ওমরপুর হাটে গিয়েছিলাম আর এ সুযোগে আমার গরু চুরি করে নিয়ে গেছে।
এই বিষয়ে এসআই রুবেল মিয়া জানান, অভিযান চালিয়ে চুরি যাওয়া গরু উদ্ধারসহ ১জন কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আর দুজন মোঃ আলম ও মোঃ লিটন পালিয়ে গেছে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এসজে