পাবনায় দলীয় নেতার বিরুদ্ধে আ’লীগের পোস্টার ছেঁড়ার অভিযোগ

পাবনা সদর উপজেলার গয়েশপুর বাজারে আওয়ামীলীগ কার্যালয়ে মহান বিজয় দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে গয়েশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুতাহার হোসেন মুতাই এর বিরুদ্ধে।

শনিবার বিকেলে গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিন্নাহ মন্ডলের নেতৃত্বে মহান বিজয় দিবসের পোস্টার টানাতে গয়েশপুর বাজারে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। সেখানে পোস্টার টানাতে বাঁধা সৃষ্টি করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুতাহার হোসেন মুতাই।

এক পর্যায়ে তিনি পোস্টার টানাতে যাওয়া ছাত্রলীগ কর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং পোস্টারে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলেন। এমন নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দ্রা জানান স্থানীয় আওয়ামীলীগ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল , প্রতিবাদ সভা ও পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। রাতে জালালপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে পাবনা-ঢাকা মহাসড়কে প্রতিবাদ সভায় সমাবেত হয়।

এতে বক্তব্য দেন নেতৃত্ব প্রদানকারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিন্নাহ মন্ডল।

বক্তব্য কালে তিনি এমন ঘটনার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যে ব্যক্তি বিজয় দিবসের ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার ছিড়তে পারে সে আওয়ামীলীগের নেতা হতে পারে না। তার শরীরে আওয়ামীলীগের রক্ত নেই। আমরা দলের নেতাদের দ্বারা তদন্ত সাপেক্ষে তার সভাপতি পদ থেকে বহিস্কার চাই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর