কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে শনিবার সকালে তাহিরপুর উপজেলা সদরে বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে ধর্মপাশায় স্থানীয় গণমিলনায়তনে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুরে প্রোগ্রামার কর্মকর্তা আফিজার রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, প্রকৌশলী ইকবাল কবির, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক নেতা অজয় কুমার দে, অফিস সহকারী নিশীত রঞ্জন ভট্রাচার্য্য, স্বাস্থ্য সহকারী দেবরাজ পুরকায়স্থ, চতুর্থ কর্মচারীদের পক্ষে রজব আলী, সন্তোষ পুরকায়স্থ।
অপরদিকে ধর্মপাশায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেবের পরিচালনায় প্রতিবাদ সভাতে বক্তব্য দেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, মেডিকেল অফিসার ঈশা খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা এলজিইডির প্রকৌশলী আরিফ উল্লাহ খান, ধর্মপাশা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, ইউআরসির ইন্সট্রাক্টর চন্দন কুমার বণিক, স্বাস্থ্য পরিদর্শক ইনছান মিয়া প্রমূখ।
বার্তাবাজার/এসজে