রাজাকারের বাচ্চারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে: এমপি বাহার

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লা জেলা প্রশাসনের আহ্বানে কুমিল্লার সকল ক্যাডার ফোরাম, জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহণে কুমিল্লা টাউন হল থেকে নগর উদ্যান বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত মানববন্ধন ও র‍্যালি করা হয়। র‌্যালিটি টাউন হল থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া, জেলা ও দায়রা জজ মাহতাব উল্লাহ, কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু জাফর খান , নাট্যকর্মী শাহজাহান, কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সায়ীদ প্রমুখ।

র‌্যালির পূর্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘রাজাকারের বাচ্চারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। তোমাদের বাবাদের মোকাবিলা এদেশ স্বাধীন করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর মোকাবিলা করে এদেশ স্বধীন করেছি। যে জাতি এত আত্মত্যাগ করতে পারে, সে জাতিকে দাবায়ে রাখার
কোনও সুযোগ নাই।’

 

ছবি-বার্তাবাজার

অন্যদিকে কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পূবালী চত্বরে মানববন্ধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক মাসুদ পারভেজ ইমরানসহ অন্যান্যরা।

আঞ্জুম সুলতানা সীমা বলেন, কুমিল্লার মাটিতে মৌলবাদীদের স্থান নেই। আমার বাবা অ্যাডভোকেট আফজল খান কুমিল্লার মাটি থেকে ফ্রিডম পার্টিকে উচ্ছেদ করেন। একইভাকে কুমিল্লার মাটি থেকে মৌলবাদী শক্তিকে উচ্ছেদ করা হবে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে, তাদের উচ্ছেদ করা হবে।

 

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর