পঞ্চগড়ে গুণী সাহিত্যিক সম্মাননা

রংপুর বিভাগীয় লেখক পরিষদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে কবিতাপাঠ, আলোচনা সভা ও গুণীসাহিত্যিক সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (‌১২ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে রংপুর বিভাগীয় লেখক পরিষদের পঞ্চগড় জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক মাসুদ বশির, পঞ্চগড় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিভাগীয় লেখক পরিষদের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান বক্তব্য দেন।

অনুষ্ঠানে রংপুর বিভাগীয় লেখক পরিষদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাহিত্যিকদের ধারাবাহিক সম্মাননা প্রদানের অংশ হিসেবে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কবি ও লেখক শাহেদ শাফায়েতকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য গুণিসাহিত্যিক সম্মাননা প্রদান করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর