“যদিও মানছি দূরুত্ব, তবুও আছি সংযুক্ত” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো চতুর্থ বাংলাদেশ ডিজিটাল দিবস।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১২ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা হলরুমে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূূূর-এ-জান্নত রুমির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুুুুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির প্রমুুখ।
এছাড়াও সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীয়ের মাঝে পুরস্কার দেওয়া হয়।
বার্তাবাজার/এসজে