জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ গ্রহন করেন।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদে সচিবের নির্দেশে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রাতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচি করা হয়েছে।
এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসা, নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মলয় কান্তি মোদক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিক, য্বু উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন প্রমূখ।