টঙ্গী পুলিশি অভিযানে ৮ ডাকাত আটক

গাজীপুরের টঙ্গীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আট ডাকাতকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আজ শনিবার (১২ ডিসেম্বর) ভোরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ডাকাতদের কে আটক করা হয়।

আটকৃত ডাকাতরা হলেন, জামালপুর জেলার ওজির আলীর ছেলে মো. রুবেল (৩২), গাজীপুর জেলার খালেকের ছেলে বাবু (৩০), জালাল মিয়ার ছেলে সোহাগ (২৭), টঙ্গী ব্যাংক মাঠ বস্তির সোলেমান মিয়ার ছেলে জালাল (৪৬), চাঁদপুর জেলার বাবুল মিয়ার ছেলে আল-আমিন (২২), জামালপুরের হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২), টঙ্গী কাঁঠালদিয়া এলাকার সাগর মিয়ার ছেলে ঈমন (১৮) ও একই এলাকার সফিকুল ইসলামের ছেলে মোঃ রকি (১৮)।

তাদের হেফাজত থেকে একটি চাইনিজ চাপাতি, একটি কাটিং প্লায়ার, দুটি চাঁকু, একটি সুইচ গিয়ার চাঁকু ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব অপরাধীদে বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. খন্দকার লুৎফুল রহমানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণ অভিযান শুরু করি। থানা এলাকার টঙ্গী রেলগেট, নিমতলী, টঙ্গী বাজার, গাজীপুরা বাঁশপট্টি, হকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি সময় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়। শনিবার আটকদের সকলকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর