বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আম্বিয়া সুলতানা এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা, অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী বাদশাহ আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক প্রমুখ।
সমাবেশে সকল দপ্তরের সরকারি সকল কর্মকর্তা ও কর্মচারী, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সমাবেশটির সঞ্চালনা করেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহ:গ্রন্থাগারিক সোহেল মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, ভাস্কর্য ভেঙ্গে বাঙালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। এটি একটি আদর্শ ও চেতনাকে লাঞ্ছিত করা। বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনায় প্রত্য এবং পরোভাবে জড়িত সকলকেই বিচারের আওতায় আনার দাবি জানান।
বার্তাবাজার/এসজে