জামাল ভুঁইয়া করোনায় আক্রান্ত

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বর্তমানে তিনি কাতারে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে আইসোলেশনে আছেন। আজ (শনিবার) বাফুফের এক নির্ভযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জামালের করোনা আক্রান্ত হওয়ার সাথে সাথে অনিশ্চিত হয়ে গেল কলকাতা মোহামেডানের হয়ে আই লীগ খেলা। কাতার থেকে ফিরেই কলকাতা যাওয়ার কথা ছিল তার।

এবার অর্ধেক মৌসুম কলকাতা মোহামেডানেই খেলার কথা জে বি সিক্সের। আর বাকি মৌসুম সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলবেন দেশের ফুটবলের এই পোস্টার বয়।

কাতার থেকে অন্য খেলোয়াড় ও স্টাফরা ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল। কিন্তু কাতারেই তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর