ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ২শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দিনাজপুর থেকে ফেনসিডিলের এ চালান নিয়ে ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে আসছিল তারা।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলো, দিনাজপুরের নবাবগঞ্জের মমতাজ আলীর ছেলে সাফিউল আলম (৩৩) এবং ফুলবাড়ীর মৃত শহিদুল ইসলামের ছেলে হাফিজুর রহমান রিপন (২৬)।
তিনি জানান, শুক্রবার রাতে ওই দুই মাদক ব্যবসায়ী দিনাজপুর থেকে ফেনসিডিলের চালান নিয়ে বাসে করে ময়মনসিংহে আসার পথে ত্রিশাল বাসস্ট্যান্ডে নামে। পরে সেখান থেকে ময়মনসিংহ শহরে আসতে গাড়ির জন্য অপেক্ষমান থাকাবস্থায় জেলা ডিবির একটি দল ওই দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।পরে আটককৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।