পঞ্চগড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সভা

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতির পিতার প্রতি সম্মান জানিয়ে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননা করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম মিলনায়তনে পঞ্চগড় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরাদের আয়োজনে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো শরীফ হোসেন হায়দার,পুলিশ সুপার মো ইউসুফ আলী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান,পঞ্চগড় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম খান ওয়ারেসী,সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড.মিজানুর রহমান,পঞ্চগড় জেলা এনএসআইয়ের উপ পরিচালক আনোয়ার হোসেন মনির,পঞ্চগড় সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মির্জা সাখাওয়াত হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গা জাতির জন্য এক অশনি সংকেত। একাত্তরের পেতাত্মারা ও তাদের দোসরেরা স্বাধীনতার ৪৮ বছরেও জাতির পিতা মেনে নিতে পারেনি। তাই তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার মত দূঃসাহস দেখাচ্ছে। পাকিস্তানী এ অপশক্তি যেন আগামীতে আর মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য সকলকে সর্তক থাকার অনুরোধ জানান বক্তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর