বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরিষাবাড়ীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য দুর্বৃত্ত কর্তৃক ধ্বংশ করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে সরিষাবাড়ী উপজেলার সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা।
শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল করিম, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এলজিইডি কর্মকর্তা রকিব হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, এ আঘাত সারা বাংলাদেশের উপর। যারা ভাস্কর্য ভেঙেছে এ প্রতিরোধ সভার মাধ্যমে তাদের ধিক্কার জানাই।
এ জাতির সম্মান রক্ষার জন্য যারা আমাদের বাঁধা দেয়, আমাদের টেনে ধরতে চায়, তাদের হুশিয়ার করার জন্য এ প্রতিরোধ সভা। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান।