কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারাদেশের ন্যায় প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা জেলা প্রশাসন।
আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রুস্তম আলী সহ অনেকে।
বক্তারা বাঙালী জাতির মুল্যবোধ জাগ্রত রাখতে হলে বঙ্গবন্ধুর ভাস্কর্য টিকিয়ে রাখতে হবে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বির্তকের সুযোগ নেই বলে মত ব্যক্ত করেন। প্রতিবাদ সমাবেশে জেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।