আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিথ্যা বলতে বলতে সত্য বলা ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
আজ (শনিবার) দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সন্মেলনে তিনি এই কথা বলনে।
রিজভী বলেন, ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনের একটাই বিষয় বিএনপির বিরুদ্ধে আজগুবি, কল্পিত সব মিথ্যাচার ও কুৎসা উদগীরণ করা। মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন তিনি। কিন্তু জনগণের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই।
দীর্ঘদিন পর সুস্থ হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, র্যাব-পুলিশ পরিবেষ্টিত আওয়ামী লীগের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করেন। জনগণ এখন ওবায়দুল কাদের সাহেবের কথা শুনলে টিভির চ্যানেল বদলে দেয়
সরকার নিশিরাতে একটি পার্লামেন্ট বানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, মনের মাধুরী মিশিয়ে পার্লামেন্টের বিরোধী দল বানিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সরকারের মাইক্রোফোন হিসেবে কাজ করছে। সব তাদের হওয়ার পরও প্রতিদিন তাদের কেন বিএনপির বিরুদ্ধে বলতে হচ্
কারণ স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে বিএনপির যে অবদান আছে, সেটি আওয়ামী লীগের নেই।
বার্তাবাজার/এসজে