মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিএনপির বিচার হওয়া দরকার: কাদের

মানবতাবিরোধী অপরাধ দমন ট্রাইব্যুনালে বিএনপির বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বগুড়ার আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইবুনালে বিচার হওয়া উচিত। বিএনপি দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক।

আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত-ই-ইলাহীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর