আল্লামা কাসেমির অবস্থা সংকটাপন্ন

হেফাজতের নব-নির্বাচিত মহাসচিত আল্লামা নূর হোসাইন কাসেমির শারীরিক অবস্থা খুব অই সংকটাপন্ন। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসির কাছে দোয়া চাওয়া হয়েছে।

শনিবার আল্লামা কাসেমির প্রেস সেক্রেটারি মুনির আহমেদ জানান, হুজুরের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। আইসিইউতে তার চিকিৎসা চলছে। আজ উনার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড বসার কথা।

এর আগে গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট অনুভূত দেশের শীর্ষ এই আলেমকে রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর