ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ঝিনাইদহে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। শনিবার সকালে সদর পৌরসভা চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র-২ জাহিদুল ইসলাম এর সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, সাইফুল ইসলাম মধু। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সচিব মুস্তাক আহম্মেদ। পরে শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। এতে জেলার ৬ উপজেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৩ লাখ ৫৬ হাজার ৩’শ ২০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর