টেকনাফে অভিযান চালিয়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল‌্যের এক লাখ ইয়াবা জব্দ করেছে।

শনিবার (১২ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে ইয়াবার একটি বড় চালান এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। শুক্রবার রাতে খারাংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা জব্দ করে। যার মূল‌্য তিন কোটি টাকা। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর