দুই অভিনয় শিল্পী আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া কোভিড-১৯ এর আক্রান্ত হয়েছেন।
শুটিং সংশ্লিষ্টরা শুভ এবং নুসরাত করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
ভিন্ন ভিন্ন শুটিং স্পটে এই দুই শিল্পীই ব্যস্ত ছিলেন ওয়েবসিরিজের জন্যে। হঠাৎ করেই গত বুধবার আরিফিন শুভ অসুস্থ অনুভব করলে তিনি শুটিং থেকে বিরতি নেন এবং কোভিড-১৯ এর পরীক্ষা করেন। শনিবার তার ফলাফলে জানা যায় তিনি কোভিড-১৯ আক্রান্ত।
একই ভাবে নুসরাত ফারিয়া একটি ওটিটি প্লাটফর্মের ওয়েবসিরিজের শুটিংয়ে থাকা অবস্থায় কোভিড-টেস্ট করে রেজাল্ট পান‘পজেটিভ’।
ফলাফাল হাতে আসা মাত্র তারা শুটিং স্থগিত করার অনুরোধ করেন। এবং দুইটি ওয়েবসিরিজের শুটিং-ই আপাতত বন্ধ।
গোটা ইউনিট আশাবাদী অচিরেই ক্যামেরার সামনে তারা ফিরতে পারবেন বলে।
বার্তাবাজার/কে.কে