সিএনজি অটোস্ট্যান্ডের চাঁদা তোলা নিয়ে বিরোধের জেরে পাবনা শহরের অনন্ত বাজারে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য বকুল শেখ (৩২) কে কুপিয়ে ও গুলি করে হত্যার প্রতিবাদে সন্ত্রাসী দের গ্রেফতার করে ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এবং স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুর ১২ টার সময় অনন্তবাজার হতে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।
গত কাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত বকুলের আত্মীয় আবু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার জামায়াত বিএনপি সমর্থকদের সাথে বকুলের বিরোধ চলছিল। এরই জের ধরে সন্ধ্যায় তারা বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।