ঘন কুয়াশার কারণে দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। ২ শতাধিক যাত্রী নিয়ে শনিবার (১২ ডিসেম্বর) সকালে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।
এদিকে, ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন বাংলাদেশ বিমানের একটি এবং বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা ও নভোএয়ারের ৫টি করে ফ্লাইট ওঠানামা করে। অথচ গতকাল আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইউএস-বাংলার একটি এবং নভোএয়ারের দুটি ফ্লাইট নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ওঠানামা করেছে।
ইউএস-বাংলার সকাল ১১টার ফ্লাইটটি বিকেল ৫টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা ৬টার পরে সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।