মেহেরপুরের গাংনীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টর খাদে পড়ে রুহুল আমিন (৪০) নামের একজন নিহত হয়েছে।
আজ শনিবার সকাল ৭ টার দিকে গাংনী হাটবোয়ালিয়া গজারিয়া হেমাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে নিহত ট্রাক্টর চালক রুহুল আমিন গাংনীর শিশির পাড়া গ্রামের বিশারত আলীর ছেলে।
স্থানীয়রা ‘বার্তা বাজার’ কে জানান, রুহুল আমিন ট্রাক্টর নিয়ে হাটবোয়ালিয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার ট্রাক্টরটি পুকুরে উল্টে যায়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।